প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ শীর্ষক প্রকল্প হতে ১৭ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনূকূলে বরাদ্দ প্রদান করা হয়।
শনিবার (১১ জুলাই) দুপুরে সংসদ সদস্যর বাসভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির হাতে বরাদ্দের কপি তুলে দেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
এসময় কালীগঞ্জ উপজেলা ইউএনও সাইফুল ইসলাম, আদিতমারী উপজেলা ইউএনএ গুঞ্জন বিশ্বাস সহ দুই উপজেলার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম ও মসজিদ কমিটি এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুই উপজেলার ১৬ টি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মোট ৫০ লক্ষ টাকা বরাদ্দ প্রদানে উপজেলা প্রকৌশলী বাস্তবায়নের মাধ্যমে কাজটি সম্পন্ন করবে।
ব্রেকিং
আদিতমারী-কালীগঞ্জে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর অনুদান
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ১০:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- 6
জনপ্রিয় সংবাদ
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 



























