নীলফামারীর ডোমারে বাংলাদেশের অন্যতম প্রাচীন, অরাজনৈতিক ও অলাভজনক সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) এর ডোমার উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নব-গঠিত কমিটিতে সভাপতি হিসাবে দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ্ কামাল পাখী, সাধারণ সম্পাদক দৈনিক খবরপত্র প্রতিনিধি আনিছুর রহমান মানিক এবং ডিআরবি নিউজ প্রতিনিধি আবরার হোসেন আলভী চুরান্ত ভাবে নির্বাচিত হয়েছে।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সহ-সভাপতি আতিদুল হক বাচ্চু ও খায়রুল ইসলাম জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব লাবু, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, প্রচার সম্পাদক মাহাবুব রহমান মিলন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালেকিন ইসলাম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ নির্বাচিত হয়। অপরদিকে ৯ জন কার্যনির্বাহী সদস্যকে নিয়ে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে ডোমার উপজেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের ব্যবস্থা এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। তারা আরও বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে নব-গঠিত কমিটি নিরলসভাবে কাজ করবে।
আনিছুর রহমান মানিক, জেলা নীলফামারী প্রতিনিধি 





























