ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ছোট ভাইয়ের, বড় ভাইসহ আটক ২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড় ভাই নুর ইসলামসহ দুজনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথেই নুর মোহাম্মদের মৃত্যু হয়।

এর আগে বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বোনের জমি নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে দুজনের মধ্যে মারামারি শুরু হয়।

একপর্যায়ে নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বড় ভাই নুর ইসলামসহ দুজনকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ছোট ভাইয়ের, বড় ভাইসহ আটক ২

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ছোট ভাইয়ের, বড় ভাইসহ আটক ২

আপডেট সময় ১২:৫০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড় ভাই নুর ইসলামসহ দুজনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন