ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় খালের পানিতে পড়ে থাকা বৃদ্ধের মরদেহ উদ্ধার

রংপুরের পীরগাছায় খালের পানিতে পড়ে থাকা অবস্থায় আব্দুল কাদের (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদের পেছনে বাইশের ডারা খালে ওই বৃদ্ধের মরদেহ অর্ধেক ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত আব্দুল কাদের উপজেলার ছাওলা ইউনিয়নের সাহেব বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় এক মহিলা ওই খালে আব্দুল কাদেরের মরদেহ অর্ধেক ডুবে থাকা অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার দিয়ে বিষয়টি আশেপাশের মানুষদের জানান। প্রথমে বৃদ্ধের মরদেহের পরিচয় জানা না গেলেও বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে তার পরিচয় সনাক্ত হয়।
বৃদ্ধের ছেলে আব্দুর রহিম জানান, তার বাবা প্যারালাইন্সিস রোগে আক্রান্ত। মাথায় সমস্যা ছিল। গতকাল (সোমবার) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যার পর তার খোজে এলাকায় মাইকিং করা হলেও খোজ মেলেনি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, ওই বৃদ্ধ প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিল বলে তার পরিবার দাবি করছে। খালের উপর চলাচলের একটি বাঁশ দিয়ে পার হতে গিয়ে তিনি পড়ে মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। ##
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

পীরগাছায় খালের পানিতে পড়ে থাকা বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

রংপুরের পীরগাছায় খালের পানিতে পড়ে থাকা অবস্থায় আব্দুল কাদের (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদের পেছনে বাইশের ডারা খালে ওই বৃদ্ধের মরদেহ অর্ধেক ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত আব্দুল কাদের উপজেলার ছাওলা ইউনিয়নের সাহেব বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় এক মহিলা ওই খালে আব্দুল কাদেরের মরদেহ অর্ধেক ডুবে থাকা অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার দিয়ে বিষয়টি আশেপাশের মানুষদের জানান। প্রথমে বৃদ্ধের মরদেহের পরিচয় জানা না গেলেও বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে তার পরিচয় সনাক্ত হয়।
বৃদ্ধের ছেলে আব্দুর রহিম জানান, তার বাবা প্যারালাইন্সিস রোগে আক্রান্ত। মাথায় সমস্যা ছিল। গতকাল (সোমবার) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যার পর তার খোজে এলাকায় মাইকিং করা হলেও খোজ মেলেনি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, ওই বৃদ্ধ প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিল বলে তার পরিবার দাবি করছে। খালের উপর চলাচলের একটি বাঁশ দিয়ে পার হতে গিয়ে তিনি পড়ে মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। ##
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন