ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা

পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন দেশের বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

তাদের বৈশাখী ভাতার বিল অনুমোদিত হয়েছে এবং রোববার (১২ এপ্রিল) থেকে এ অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হতে পারে।

শনিবার (১১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে জানা গেছে, বৈশাখী ভাতার বিল এরইমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ‘আইবাস++’ সিস্টেমে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদনের পর তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এরপর বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট বণ্টনকারী ব্যাংকগুলোর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে।

নাম প্রকাশ না করার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল বিকালের মধ্যেই অনেক শিক্ষক-কর্মচারী তাদের মোবাইলে ভাতার মেসেজ পেতে শুরু করবেন। কোনো কারণে কাল বিলম্ব হলে সোমবার থেকে অবশ্যই টাকা পাওয়া যাবে।

এবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য ১২৯ কোটি ২৬ লাখ এবং কলেজের জন্য ৫২ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা

আপডেট সময় ০৯:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন দেশের বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন