ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: সময়সূচি, গন্তব্য ও পথনির্দেশনা

বিএনপির ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ও জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ও তার পরিবার লন্ডন সময় আজ সন্ধ্যায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন। সিলেট হয়ে ফ্লাইটটি আগামীকাল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

অবতরণের পর সরাসরি সড়কপথে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গিয়ে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। যেখানে কেবল তারেক রহমানই ভাষণ দেবেন। জনসভা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে যাবেন।
বিএনপির পক্ষ থেকে প্রায় ৫০ লাখ মানুষের উপস্থিতির আশায় প্রস্তুতি নেওয়া হয়েছে। জনস্রোত নিয়ন্ত্রণ ও তারেক রহমানের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দলের একাধিক বৈঠক হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব) এ কে এম শামসুল ইসলাম। যিনি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স ও দলীয় সহযোগী সংগঠনগুলোকে সমন্বয় করবেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকা ও সড়ক পথে প্রায় এক হাজার মাইকের মাধ্যমে তার বক্তব্য প্রচার করা হবে। সারা ঢাকা শহরে বিলবোর্ড ও তোরণও স্থাপন করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সময় শুধু যাত্রীরাই বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন।

বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনতে রেলওয়ে থেকে ১০টি ট্রেন ভাড়া নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বাস ও লঞ্চেও নেতাকর্মীরা ঢাকায় আসা শুরু করেছেন।

আরও পড়ুন<<বিএনপি’র আন্দোলনের চাপে অবশেষে স্পেশাল ট্রেন: লালমনিরহাট থেকে ঢাকায় বিশেষ ট্রেন বরাদ্দ

সুতরাং, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যা দলের সমর্থক ও জনসাধারণের মধ্যে ব্যাপক উত্তেজনা ও আশা তৈরি করেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: সময়সূচি, গন্তব্য ও পথনির্দেশনা

আপডেট সময় ০৩:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ও জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ও তার পরিবার লন্ডন সময় আজ সন্ধ্যায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন। সিলেট হয়ে ফ্লাইটটি আগামীকাল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন