ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তামিলনাড়ুতে সরকার গঠনের পথে বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অভিনেতা থালাপতি বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর জন্য সরকার গঠনের জটিলতা অবশেষে কাটতে শুরু করেছে।

বিধানসভায় সরকার গঠনের লক্ষ্যে টিভিকে-কে নিঃশর্ত সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে থিরুমাভালাভানের নেতৃত্বাধীন দল বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে)।

এর ফলে তামিলনাড়ু রাজ্যে প্রথম কোনো জোট সরকার গঠনের পথ প্রশস্ত হলো।

এদিকে প্রধান বিরোধী দল এআইএডিএমকে-এর ভেতরে বড় ধরনের বিদ্রোহের খবর পাওয়া গেছে। সূত্রমতে, দলের জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগাম দল ত্যাগের পরিকল্পনা করছেন। জানা গেছে, ৩২ জনেরও বেশি বিধায়ক তার পাশে রয়েছেন এবং তাদের একটি বড় অংশ বিজয়কে সমর্থন দেওয়ার বিষয়ে ইতিবাচক।

শনিবার (৯ মে) পদুচেরির একটি রিসোর্ট থেকে বিধায়করা ফেরার পর চেন্নাইতে শানমুগামের কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এসপি ভেলুমণি, এমআর বিজয় ভাস্কর, নাথাম বিশ্বনাথন এবং সি বিজয় ভাস্করের মতো প্রভাবশালী নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার (৮ মে) অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয় তৃতীয়বারের মতো তামিলনাড়ুর রাজ্যপাল আর.ভি. আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন। লোক ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান।

এর আগে রাজ্যপাল আরলেকার বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। রাজ্যপাল সচিবালয়ের দাবি ছিল, বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ বা ১১৮ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে পারেননি বিজয়।

গত বুধবার (৬মে) এবং বৃহস্পতিবারের (৭ মে) সাক্ষাতেও একই কারণে বিজয়ের দাবি নাকচ করে দিয়েছিলেন রাজ্যপাল। তবে ভিসিকে-র সমর্থন এবং এআইএডিএমকে-র বিদ্রোহী বিধায়কদের সম্ভাব্য যোগদানের খবরে রাজ্য রাজনীতির সমীকরণ এখন বিজয়ের অনুকূলে বলে মনে করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

তামিলনাড়ুতে সরকার গঠনের পথে বিজয়

আপডেট সময় ০৮:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অভিনেতা থালাপতি বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর জন্য সরকার গঠনের জটিলতা অবশেষে কাটতে শুরু করেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন