নীলফামারীর ডোমারে অপহরণ মামলার এজাহার ভুক্ত আসামী মিলন ইসলাম (২১) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
মিলন ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা ছাঁয়াপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে ডোমার থানার এসআই শৈলেন চন্দ্র দেব ডোমার পৌর এলাকার কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মামলা সুত্রে জানাযায়, গত ২৯ জানুয়ারি ডোমার আরডিআরএস মোড় এলাকার শাহিরুল ইসলামের স্কুল পড়য়া কন্যা আজিজা ইসলাম সিগ্ধা (১৫) কে ডোমার হাইওয়ে রাস্তা থেকে অপহরণ করা হয়। যার কারণে সিগ্ধার পিতা বাদী হয়ে ডোমার থানায় ছাঁয়া পাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে সজিব ইসলাম (২২) কে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০৭/৩০ ধারায় অপহরণ মামলা দায়ের করে। সেই মামলার এজাহার ভুক্ত ২ নং আসামী মিলন ইসলাম। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত চলছে, মিলনকে গ্রেফতার করে জেলার বিজ্ঞ প্রেরন করা হয়েছে।
ব্রেকিং
ডোমারে অপহরণ মামলার আসামী মিলন গ্রেফতার
-
আনিছুর রহমান মানিক, নীলফামারী প্রতিনিধি - আপডেট সময় ০২:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- 227
জনপ্রিয় সংবাদ































