ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কমল স্বর্ণের দাম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য নেমেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে সম্ভাব্য সংলাপের অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত সতর্ক থাকায় বাজারে হঠাৎ শ্লথতা দেখা দিয়েছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৯৮.৮৯ ডলারে নেমে আসে। এর আগে দিনের শুরুর দিকে মূল্যটি ১৮ মার্চের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। একই সময়ে জুনে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দর ০.৬ শতাংশ হ্রাস পেয়ে ৪,৮২১.৩০ ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আভাস বিনিয়োগকারীদের মাঝে কিছুটা আস্থা ফিরিয়েছে, যার ফলে নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণের চাহিদায় প্রভাব পড়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালি ঘিরে সরবরাহ উদ্বেগের কারণে তেলের দাম শক্ত অবস্থানে রয়েছে, যা সামগ্রিক বাজারে অনিশ্চয়তা বজায় রেখেছে।

এদিকে বাংলাদেশের বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (১৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জনবল নেবে উপায়, লাগবে অভিজ্ঞতা

কমল স্বর্ণের দাম

আপডেট সময় ০৭:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য নেমেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে সম্ভাব্য সংলাপের অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত সতর্ক থাকায় বাজারে হঠাৎ শ্লথতা দেখা দিয়েছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন