কুড়িগ্রামের উলিপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।মঙ্গল বার বিকালে উপজেলা খাদ্য গুদামে চলতি অর্থ বছরের আমন ধান ও চাল সংগ্রহের কার্যক্রম শুভ উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন,সদস্য সচিব উপজেলা বিএনপি’র, সদস্য সচিব ও উলিপুর উপজেলা চাল মিল চাতাল মালিক সমিতির সভাপতি হায়দার আলী মিঞা ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: মিসবাহুল হোসাইন,উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, উপজেলা পল্লী উন্নয়নকর্মকর্তা মো:লোকমান হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, মিল চাতাল মালিক সমিতি সদস্য আঃ রহিম বাবু সহ আরো অনেকে। অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩৪ টাকা দরে ২৩৫ মেঃটন ধান ও ৫০ টাকা দরে ৫৮৬ মেঃ টন চাল ক্রয়ের উদ্বোধন করা হয়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
এম এইচ শাহীন,কুড়িগ্রাম প্রতিনিধি 































