ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

উপজেলা চ্যাম্পিয়ন বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক দল) শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার অনন্য দৃষ্টান্ত

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৬ (বালক দল)। এই অর্জন শুধু খেলাধুলার সাফল্য নয়, বরং বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার প্রতিফলন।

ফাইনাল খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতে এই শিক্ষার্থীদের আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা আক্তার কল্পনার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি বর্তমানে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের জন্য বড় প্রেরণা।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার মধ্যে এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এর পেছনে রয়েছে বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা।

বিদ্যালয়টির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—
প্রতিটি শিক্ষার্থীর জন্য ডায়েরি ব্যবস্থা চালু রাখা, নির্ধারিত ইউনিফর্ম নিশ্চিত করা, অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।

এসব কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়টি শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং একজন সচেতন ও আদর্শ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে কমরেড শওকত হোসেন আহমেদ জানান, কয়েক মাস আগে সামাজিক আন্দোলন পরিষদের পক্ষ থেকে বিদ্যালয়টি পরিদর্শন করে তিনি অভিভূত হয়েছেন। তিনি বলেন, বিদ্যালয়ের পরিবেশ, পাঠদান পদ্ধতি, নিয়ম-শৃঙ্খলা এবং প্রধান শিক্ষিকা মাসুদা আক্তার কল্পনার দৃঢ় ও আপোষহীন প্রশাসনিক ভূমিকা তাকে মুগ্ধ করেছে। এই চ্যাম্পিয়নশিপ সেই প্রচেষ্টারই বাস্তব প্রমাণ।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা সীমাবদ্ধতা থাকলেও বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি প্রতিষ্ঠানটিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

উপজেলা চ্যাম্পিয়ন বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক দল) শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার অনন্য দৃষ্টান্ত

আপডেট সময় ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৬ (বালক দল)। এই অর্জন শুধু খেলাধুলার সাফল্য নয়, বরং বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার প্রতিফলন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন