লালমনিরহাট আদিতমারী-কালিগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে শনিবার (১৬ মে) কালিগঞ্জ উপজেলার সামছুদ্দিন কমর উদ্দিন ডিগ্রী কলেজ পরিবারের আয়োজনে,কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সামছুদ্দিন কমর উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) ছালেহ আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও আদিতমারী-কালিগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আকতার ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মফিজ উদ্দিন। কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলীর সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোস্তফা হাছান,সহকারী অধ্যাপক আঃ সামাদ,সহকারী অধ্যাপক মিজানুর মিলন,প্রভাষক কেয়া আকতার,প্রভাষক হাফিজ উদ্দিন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ লতিফ মাষ্টার,সাবেক ছাত্র নেতা আনোয়ার ফারুক বিপুল ও এইচএসসি পরিক্ষার্থী ইমরান লিখু প্রমূখ।
অত্র কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি রজনী গন্ধা ফুলের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষকরা আজ দেশে মহান পেশায় আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে শিক্ষাক্ষেত্রে আরও উন্নত হবে এবং বহিবিশ্বে দেশের মর্যাদা বাড়বে বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে বৈষম্যর কারনে এই কলেজের উন্নয়ন থেকে আমরা বঞ্চিত ছিলাম। এখন আর সেটা থাকবে না। বৈষম্য দুর করে কলেজের যাবতীয় অবকাঠামো ও এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করব। পাশাপাশি মাদক,জুয়া, ক্যাসিয়েনো নির্মুলে শিক্ষক,ছাত্র-ছাত্রীদের কাজ করতে হবে। আমি ইতিমধ্যে মাদক নিয়ে আমার নির্বাচনী দুই উপজেলার প্রশাসনের সাথে মত বিনিময় করেছি তাতে একটা সুফল পাচ্ছি বলে তিনি মন্তব্য করেন।
ব্রেকিং
আদিতমারী-কালিগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বাবুলকে সংবর্ধনা
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ১০:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- 94
জনপ্রিয় সংবাদ































