লালমনিরহাট আদিতমারী উপজেলার সারপুকুর বালাটারী এলাকায় আল-আকসা জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ১৭ লালমনিরহাট-২ আদিতমারী-কালিগঞ্জ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল।
সোমবার (১৮ মে) বিকেলে সারপুকুর বালাটারী এলাকায় আল-আকসা জামে মসজিদের কমিটিবৃন্দের আয়োজনে,মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবু জাফর মোঃ সালেহ বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৭ লালমনিরহাট-২ আদিতমারী-কালিগঞ্জ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল।
বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,সাবেক যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিক,সারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম কাজল,সাধারন সম্পাদক মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম সরকার,উপজেলা কৃষকদলের আহবায়ক শরিফুল ইসলাম মিঠু ও সারপুকুর ওয়ার্ড সভাপতি কবির হোসেন প্রমুখ।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 






























