ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্র হয়ে উঠেছে। রাজধানী দিল্লিতে ডাকা বিক্ষোভের সমর্থনে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী অগাস্ট ক্রান্তি ময়দানে মানুষ জড়ো হলে পুলিশ সেখানে বাধা দেয়।
এই আন্দোলন থেকে অভিনেতা ইমরান খান এবং মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীসহ ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।
ভোটের তালিকায় কারচুপি এবং নতুন ভোটার নিবন্ধনের নিয়ম নিয়ে কারচুপির প্রতিবাদে এই আন্দোলনের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের এই আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নামেন সাধারণ মানুষ, বামপন্থী কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। অনুমতি ছাড়া সভা করার অভিযোগে পুলিশ অগাস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায়।
আটক হওয়া আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে শক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মুম্বাই পুলিশ।
সূত্র: ইন্ডিয়া টুডে।
বিনোদন ডেস্ক 

































