ধর্মীয় প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে লাণমনিরহাট-২ আসনের স্থানীয় এমপি রোকন উদ্দিন বাবুল বলেছেন, “আমাদের দেশে আবহমানকাল থেকে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করে আসছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই নীতিই আমাদের জাতীয় ঐক্যের মূল ভিত্তি।”
তিনি শনিবার (১০ অক্টোবর) বিকেলে লালমনিরহাট আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দপ্রাপ্ত (জিআর) চাল ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
এমপি আরও বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। উৎসব-পার্বণ কেবল কোনো বিশেষ সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা সার্বজনীন আনন্দের খোরাক জোগায়। আমরা বাঙ্গালী, সব ধর্মের লোক একসাথে বসবাস করে আসছি। এটি বিগত দিনের ইতিহাস, কাজেই এই দেশ হল সম্প্রদায় সাম্প্রদায়িকের দেশ। এই দেশে কোন সম্প্রদায় স্প্রাদায়িক নেই,ধর্ম যার উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন আমাদের সার্বজনীন সামাজিক উৎসবে পরিণত হয়েছে। ” শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব এবং এই উৎসবে সবাই সহযোগিতা করব যাতে কোন আইনশৃংখলার অবনতি না হয়। যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থেকে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
বিগত সরকারের সমালোচনা করে “বাবুল বলেন” আওয়ামীলীগ সরকারের আমলে এই দুর্গাপুজা নস্যাৎ করতে নানা ষড়যন্ত্রে করেছিল। সমাজের এক শ্রেনির লোক আছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে। কাজেই আমরা বিষয়ে সজাগ থাকব এই ধর্ম নিয়ে যাতে কেউ রাজনীতি করে অপশক্তি সৃষ্টি করতে না পারে তার প্রতি আহবান জানান। যেকোনো ধরনের উসকানি বা গুজব প্রতিহত করতে পূজা উদযাপন কমিটি ও স্থানীয় প্রশাসনকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
বিগত সরকারের আমলে আপনারা কম বরাদ্দ পেয়েছেন। আপনারা আমাদের সরকারকে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান বেশি বরাদ্দ করেছেন। বিগত ১৭ বছরে যা পাননি এই সরকারের আমলে সবচেয়ে বেশি বরাদ্দ পাবেন। পরিশেষে এই সরকারের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিরিন সুলতানা,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম ও উপজেলা জামায়তে ইসলামী পেশাজীবী বিভাগের সভাপতি আলমগীর বাদশাহ প্রমূখ।
অনুষ্ঠানে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আহমেদ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পূর্ণ চন্দ্র বর্মন বর্তমান সভাপতি এস নীল কমল রায়, সম্পাদক তপন কুমার ঘোষ ও উপজেলার ১ শত ১৭টি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১ শত ১৭টি মন্দিরে প্রতি ৬শ কেজি করে মোট ৭০ মেঃটঃ (জিআর) চাল প্রদান করা হয়।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 

































