নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে জমির ফসল নস্ট করার অভিযোগ উঠেছে কিছু কুচক্রি মহলের লোকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের হাজী পাড়া এবং তহশীলদাপাড়া গ্রামে। ভুক্তভুগির অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত এলাকার মৃত হোসেন আরবের ছেলে হাজী মোস্তফা’র সাথে প্রতিবেশী খতিবর রহমানের ছেলে এজিদুল এবং মৃত তছির উদ্দিনের ছেলে ইসরাফিলের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এলাকার হাজী মোস্তফার কাছ থেকে ক্রয়কৃত রহিদুলের জমিতে এবং চুক্তিপ্রাপ্ত আমিনুরসহ বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের ফসলি জমিতে হলুদ, মরিচ, বেগুন,লাউ এবং শাকসব্জি আবাদ করে আসছে। শত্রুতার জেরধরে ঘটনার দিন সোমবার (০৫ অক্টোবর) সকাল ৯টায় এলাকার এজিদুল, ইসরাফিল, ঘড়িয়াল,তাজিসহ তাদের দলবল মিলে রহিদুল, আমিনুর এবং বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের জমিতে লাগানো ফসল সব নস্ট করে বলে অভিযোগ করেন তারা।
এবিষয়ে হাজী মোস্তফা’র ছেলে তুষার খন্দকার জানান, বিবাদীগণ জমি পাবে বলে অনৈতিক দাবী করতে থাকে। যার কারণে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। তারা আদালতকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগেও গত বছর তারা জমির ফসলি পাকা ধান কটে নিয়ে গেছে। ঘটনার বিষয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে এজিদুল ও ইসরাফিলের কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের জমিতে লাগানো ফসল আমরা তুলে এনেছি। সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান ভুক্তভুগি পরিবার।
আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি:- 
































