ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নীলফামারীর ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ডিমলা উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. ফরিদুল ইসলামের বাবা।
আজ শনিবার (১৩ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন ওই গ্রামের মৃত কপির উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি সেচ মোটরের ঘরে বিদ্যুতের সংযোগ দিতে যান দুলাল হোসেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ডিমলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, দুলাল হোসেন অত্যন্ত পরিশ্রমী, সজ্জন ও সমাজবান্ধব মানুষ ছিলেন। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সাংবাদিক ফরিদুল ইসলামের বাবার মর্মান্তিক মৃত্যুতে ডিমলার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর রেজা সহ সংগঠনের সকল সদস্য। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

শান্তিপূর্ণ নির্বাচনে লালমনিরহাট চেম্বারের সভাপতি সেলিম সবুজ

সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৮:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নীলফামারীর ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ডিমলা উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. ফরিদুল ইসলামের বাবা।
আজ শনিবার (১৩ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন ওই গ্রামের মৃত কপির উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি সেচ মোটরের ঘরে বিদ্যুতের সংযোগ দিতে যান দুলাল হোসেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ডিমলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, দুলাল হোসেন অত্যন্ত পরিশ্রমী, সজ্জন ও সমাজবান্ধব মানুষ ছিলেন। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সাংবাদিক ফরিদুল ইসলামের বাবার মর্মান্তিক মৃত্যুতে ডিমলার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর রেজা সহ সংগঠনের সকল সদস্য। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন