ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শীতে হাঁটু ও হাড় ব্যথা নিয়ন্ত্রণে রাখতে ঘরোয়া উপায়

শীতকালে অনেকেরই হাঁটু বা হাড়ের জোড়ায় ব্যথা বেড়ে যায়। এর প্রধান কারণ হলো, ঠান্ডায় আমাদের শরীরের ব্যথা অনুভবকারী স্নায়ুগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। এই সময় ব্যথা কমাতে যত্রতত্র পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খাওয়া শরীরের জন্য, বিশেষ করে কিডনি ও লিভারের জন্য ক্ষতিকর হতে পারে।

তার বদলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনি সহজেই এই ব্যথা নিয়ন্ত্রণে রাখতে পারেন। নিচে ৫টি কার্যকরী ঘরোয়া উপায় সহজ ভাষায় তুলে ধরা হলো—

১. হাঁটু উষ্ণ রাখা :শীতের ঠান্ডা বাতাস যেন সরাসরি হাঁটুতে না লাগে, সেদিকে খেয়াল রাখুন। হাঁটু সব সময় ঢেকে রাখার চেষ্টা করুন। গরম কাপড় বা নি-ক্যাপ ব্যবহার করলে ওই অংশের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং ব্যথা কম হয়।

২. গরম সেঁক দেওয়া :হাঁটু ব্যথায় গরম সেঁক অত্যন্ত কার্যকর। যখনই সুযোগ পাবেন, হট ওয়াটার ব্যাগ বা গরম কাপড়ের সাহায্যে সেঁক দিন। এটি পেশিকে শিথিল করে এবং হাড়ের জড়তা কাটিয়ে যন্ত্রণা কমিয়ে দেয়।

৩. কুসুম গরম জলে স্নান :শীতকালে ভুলেও ঠান্ডা জলে স্নান করবেন না। সবসময় হালকা গরম বা কুসুম গরম জলে স্নান করার অভ্যাস করুন। এটি শরীরের তাপমাত্রা বজায় রাখার পাশাপাশি হাঁটু ও জয়েন্টের ব্যথা দ্রুত কমাতে সাহায্য করে।

৪. সিঁড়ি ব্যবহারে সতর্কতা :যাদের হাঁটুতে ব্যথা আছে, তারা এই সময় অতিরিক্ত সিঁড়ি ওঠানামা করবেন না। সিঁড়ি ব্যবহারে হাঁটুতে বাড়তি চাপ পড়ে, যা ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। যতোটা সম্ভব সমতল জায়গায় হাঁটাচলা করুন।

৫. খাদ্যাভ্যাসে পরিবর্তন ও হলুদ :সুস্থ থাকতে প্রচুর পরিমাণে শাক-সবজি ও ফলমূল খান। তবে হাঁটু ব্যথার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হলুদ। হলুদে থাকা ‘কারকিউমিন’ উপাদান প্রাকৃতিকভাবে ব্যথা ও প্রদাহ কমায়। নিয়মিত দুধের সাথে বা তরকারিতে হলুদ খেলে উপকার পাবেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

শীতে হাঁটু ও হাড় ব্যথা নিয়ন্ত্রণে রাখতে ঘরোয়া উপায়

আপডেট সময় ০৩:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

শীতকালে অনেকেরই হাঁটু বা হাড়ের জোড়ায় ব্যথা বেড়ে যায়। এর প্রধান কারণ হলো, ঠান্ডায় আমাদের শরীরের ব্যথা অনুভবকারী স্নায়ুগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। এই সময় ব্যথা কমাতে যত্রতত্র পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খাওয়া শরীরের জন্য, বিশেষ করে কিডনি ও লিভারের জন্য ক্ষতিকর হতে পারে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন