ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রৌমারীতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে

কুড়িগ্রামের রৌমারী বাজারে বেশি দামে সার বিক্রি করার অভিযোগ ওঠেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে। এনিয়ে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ৭ সেপ্টেবর কৃষকদের কাছে সার দেওয়া নিশ্চিত করার লক্ষে প্রশাসনিক ভাবে জরুরি বৈঠকে খুচরা বিক্রেতাদের মাধ্যমে ন্যায্যমুল্যে সার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে খুচরা বিক্রেতারা যাতে বেশি দামে সার বিক্রি করতে না পারে সে জন্য শর্তআরোপ করা হয়েছে। যারা এই সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরের দিনেই ডিলারের মাধ্যমে খুচরা বিক্রেতার কাছে সার বিক্রি জন্য দিলে তারা সারের কৃত্রিম সংকট তৈরি করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে কৃষকদের জিম্মি করে রহমানিয়া ট্রেডার্স প্রোঃ জাইদুল ইসলাম মিনু ও তারেক ট্রেডার্স এর মালিক প্রোঃ আমিরুল ইসলামসহ অনেকেই বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে।
সার ক্রেতা কৃষক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, রহমান আলী ও জাকির হোসেনসহ অনেকেই জানান, আমাদের প্রয়োজনের তাগিদে সার নিতে হচ্ছে। বেশি দাম নিলেও কিছু করার থাকে না। প্রতি বস্তা মাটিয়া সার ২১০০ শত থেকে ২৫০০ শ’ টাকা নেয়া হচ্ছে।
উপজেলা কৃষিবিদ মাহবুবুল আলম বসুনিয়া বলেন, খুচরা বিক্রেতা ও ডিলারদের এই অনিয়ম ঠেকাতে এবং কৃষকদের অধিকার রক্ষায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান বলেন, বিষয়টি দেখছি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

৬৪ জেলায় যুব উন্নয়নের ফ্রি এআই প্রশিক্ষণ, দৈনিক ২০০ টাকা ভাতা

রৌমারীতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে

আপডেট সময় ০৯:২১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামের রৌমারী বাজারে বেশি দামে সার বিক্রি করার অভিযোগ ওঠেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে। এনিয়ে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ৭ সেপ্টেবর কৃষকদের কাছে সার দেওয়া নিশ্চিত করার লক্ষে প্রশাসনিক ভাবে জরুরি বৈঠকে খুচরা বিক্রেতাদের মাধ্যমে ন্যায্যমুল্যে সার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে খুচরা বিক্রেতারা যাতে বেশি দামে সার বিক্রি করতে না পারে সে জন্য শর্তআরোপ করা হয়েছে। যারা এই সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরের দিনেই ডিলারের মাধ্যমে খুচরা বিক্রেতার কাছে সার বিক্রি জন্য দিলে তারা সারের কৃত্রিম সংকট তৈরি করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে কৃষকদের জিম্মি করে রহমানিয়া ট্রেডার্স প্রোঃ জাইদুল ইসলাম মিনু ও তারেক ট্রেডার্স এর মালিক প্রোঃ আমিরুল ইসলামসহ অনেকেই বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে।
সার ক্রেতা কৃষক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, রহমান আলী ও জাকির হোসেনসহ অনেকেই জানান, আমাদের প্রয়োজনের তাগিদে সার নিতে হচ্ছে। বেশি দাম নিলেও কিছু করার থাকে না। প্রতি বস্তা মাটিয়া সার ২১০০ শত থেকে ২৫০০ শ’ টাকা নেয়া হচ্ছে।
উপজেলা কৃষিবিদ মাহবুবুল আলম বসুনিয়া বলেন, খুচরা বিক্রেতা ও ডিলারদের এই অনিয়ম ঠেকাতে এবং কৃষকদের অধিকার রক্ষায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান বলেন, বিষয়টি দেখছি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন