ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পেঁপে বাগানের সাথে এ কেমন শত্রুতা! কেটে সাবাড় ৪ শতাধিক ফলন্ত গাছ

রংপুরের পীরগাছায় রাতের আঁধারে এক কৃষকের ৪ শতাধিক ফলন্ত পেঁপে গাছ কেটে ও ভেঙে সাবাড় করেছে দুবৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের কৃষক শফিকুল ইসলামের পেপে বাগানে দুবৃত্তরা এ ঘটনা ঘটে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গোটা বাগান জুড়ে থরেথরে ধরে আছে পেঁপে। আর কিছুদিন পরই সেগুলো বাজারজাত করন করা যেত। অথচ প্রতিটি গাছ ভেঙে ও কেটে ফেলেছে দুবৃত্তরা। দীর্ঘ দিনের স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেছে কৃষক শফিকুল ইসলামের।

ভুক্তভোগী কৃষক শফিকুল ইসলাম জানান, তিনি চুক্তিতে অন্যের ৪৪ শতক জমি নিয়ে সেখানে ৬০০ শতাধিক পেপের চারা লাগান। সন্তানের মত লালন পালন করে ঠিক সেভাবে বড় করা হচ্ছিল গাছগুলো। থরে থরে পেঁপেঁও ধরেছে গাছগুলোতে। আর কিছুদিন পরই তা বাজারজাত করা যেত। ঠিক এই সময় কে বা কারা রাতের আঁধারে তার এই সর্বনাশ করেছে। এতে তার প্রায় ১০-১২ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি দুবৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে তার ক্ষতিপূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় ইউপি সদস্য শামীম হাসান কাজল বলেন, এরকম ঘৃন্য কাজ যারা করেছেন তারা মানুষের পর্যায়ে পড়েনা। মানুষ কিভাবে ফসলের এমন ক্ষতি করতে পারেন। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে এমন উঠতি ফলের বাগান কেউ বিনষ্ট করতে পারে। আমরা এ ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের আওতায় দাবি জানাই।

স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম এই গ্রামের মাদক প্রতিরোধ কমিটির সদস্য। তাদের ধারনা মাদকের সাথে জড়িত লোকজন শত্রুতা বশতঃ এই ঘৃণ্য কাজ করে থাকতে পারে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, ঘটনাটি তার জানা ছিলনা। তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর আশ্বাশ দেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ১১ সেপ্টেম্বর ২০২৬ইং

পেঁপে বাগানের সাথে এ কেমন শত্রুতা! কেটে সাবাড় ৪ শতাধিক ফলন্ত গাছ

আপডেট সময় ১০:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের পীরগাছায় রাতের আঁধারে এক কৃষকের ৪ শতাধিক ফলন্ত পেঁপে গাছ কেটে ও ভেঙে সাবাড় করেছে দুবৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের কৃষক শফিকুল ইসলামের পেপে বাগানে দুবৃত্তরা এ ঘটনা ঘটে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন