লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
রোববার(৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্টান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন। তারা দুজনে স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধু মেহেদিসহ ধরলা নদীতে গোসলে নামেন দুই ভাই সাব্বির ও সাওন। এ সময় হঠাৎ গভিরে ডুবে নিখোঁজ হন সাব্বির ও সাওন। তবে তীরে উঠতে সক্ষম হয় তাদের বন্ধু মেহেদি। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান চালায়। পরে উদ্ধার অভিযানে যুক্ত হয় লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্য। কোন ভাবেই তাদের সন্ধান মেলাতে ব্যর্থ হলে রংপুর ডুবুরী দলকে খবর দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও তাদের সন্ধান মেলেনি।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 






























