ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুড়িগ্রামের ধরনী বাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক গ্রেফতার, অবশেষে-হাজতবাস

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে গত ৩০ মে উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের আলশিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিকী’র বাড়িতে ইউপি চেয়ারম্যান এরশাদুল হক এর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবু বকরের বাড়িতে আসে। এরপর কোন কারণ ছাড়াই তার বাহিনী আবু বকরের পরিবারের লোকজনকে এলোপাতাড়ি কোপাতে থাকলে মহিলা সহ ৩জন গুরুতর আহত হলে চেয়ারম্যান তাদেরকে অবরুদ্ধ করে রাখে এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে ২শ ৫০ মন ধান আসবাবপত্র হাঁস-মুরগি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাতে উলিপুর থানা পুলিশ অবরুদ্ধ আবু বক্কর সিদ্দিক স্ত্রী শাহিদা বেগম ও ছেলে ফুল মিয়াকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আবু বকর সিদ্দিক ৩১ মে রোববার থানায় এজাহার করলে পুলিশ উক্ত চেয়ারম্যান এরশাদুল হককে বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করে। আজ শুক্রবার দুপুরে তাকে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরন করে। উলিপুর থানার ভারপ্রাপ্ত ওসি জানান, গ্রেফতার এরপর চেয়ারম্যানের স্বীকারোক্তি অনুযায়ী লুন্ঠিত ২টি ফ্রিজ পার্শ্ববর্তী এক ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি

কুড়িগ্রামের ধরনী বাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক গ্রেফতার, অবশেষে-হাজতবাস

আপডেট সময় ০৫:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে গত ৩০ মে উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের আলশিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিকী’র বাড়িতে ইউপি চেয়ারম্যান এরশাদুল হক এর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবু বকরের বাড়িতে আসে। এরপর কোন কারণ ছাড়াই তার বাহিনী আবু বকরের পরিবারের লোকজনকে এলোপাতাড়ি কোপাতে থাকলে মহিলা সহ ৩জন গুরুতর আহত হলে চেয়ারম্যান তাদেরকে অবরুদ্ধ করে রাখে এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে ২শ ৫০ মন ধান আসবাবপত্র হাঁস-মুরগি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাতে উলিপুর থানা পুলিশ অবরুদ্ধ আবু বক্কর সিদ্দিক স্ত্রী শাহিদা বেগম ও ছেলে ফুল মিয়াকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আবু বকর সিদ্দিক ৩১ মে রোববার থানায় এজাহার করলে পুলিশ উক্ত চেয়ারম্যান এরশাদুল হককে বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করে। আজ শুক্রবার দুপুরে তাকে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরন করে। উলিপুর থানার ভারপ্রাপ্ত ওসি জানান, গ্রেফতার এরপর চেয়ারম্যানের স্বীকারোক্তি অনুযায়ী লুন্ঠিত ২টি ফ্রিজ পার্শ্ববর্তী এক ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন