ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

র‍্যাব-১৩ এর অভিযানে কালীগঞ্জে চাঞ্চল্যকর ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত অভিযুক্ত মোঃ বরাত ইসলাম (১৮) বাদীর পাড়া প্রতিবেশী। ভিকটিম প্রায়ই সময় খেলাধুলার উদ্দেশ্যে নিকটতম প্রতিবেশী মোছাঃ শাহিদা বেগমের বাসায় যায়। গত ২৭/০৫/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকায় ভিকটিম খেলাধুলার উদ্দেশ্যে সেখানে গেলে ধৃত আসামি উক্ত স্থানে ঘোরাফেরা করে এবং সুযোগ বুঝে ভিকটিমের মুখ চেপে ধরে প্রতিবেশী শাহিদা বেগমের উত্তর দুয়ারী আধাপাকা টিনশেডের ঘরে নিয়ে ভিকটিমকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের ডাক চিৎকারে ধৃত আসামি ঘটনাস্থল হতে পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন এসে ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে রেকর্ড করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আসামির বিরুদ্ধে গত ০২/০৬/২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১।

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে অভিযুক্ত চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ০৫/০৬/২০২৬ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন নওদাবাস কেতকিবাড়ি সাকিনস্থ জনৈক মোঃ সাকিবুল ইসলাম (৫০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ধর্ষণ মামলার প্রধান এজাহার নামীয় অভিযুক্ত ১। মোঃ বরাত ইসলাম (১৮), পিতা- মোঃ হাফিজুল ইসলাম , সাং- উত্তর মুশরদ মদাতী , থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি

র‍্যাব-১৩ এর অভিযানে কালীগঞ্জে চাঞ্চল্যকর ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় ১২:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন