ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেফতার সেই বিএনপি নেতা বহিষ্কার

কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজাল হোসেন (৪২) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতারের পর তাকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। সোমবার বহিষ্কারের আদেশ প্রকাশ করা হয়।

আফজাল হোসেন উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা।

জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৭৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর রাতেই উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা ও সদস্য সচিব হায়দার আলী মিঞার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারের বিষয়টি সংগঠনের নজরে এসেছে। এ ঘটনা সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা, স্বচ্ছতা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বিষয়টি গুরুতর অপরাধ হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে আফজাল হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা বলেন, আফজাল হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কোনো নেতাকর্মী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় উলিপুরে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সুত্র-যুগান্তর

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেফতার সেই বিএনপি নেতা বহিষ্কার

আপডেট সময় ১০:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজাল হোসেন (৪২) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতারের পর তাকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। সোমবার বহিষ্কারের আদেশ প্রকাশ করা হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন