কৃষি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও লালমনিরহাট-২,আদিতমারী-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন,আমাদের দেশ “বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রতির দেশ’ এক অনন্য দৃষ্টান্ত। এটি আমরা ধরে রাখতে চাই,অটুট থাকুক,হাজার বছরের ইতিহাস।আবহমানকাল থেকেই বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ পরমতসহিষ্ণুতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে যুগ যুগ ধরে বসবাস করে আসছে।
তিনি শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তার বাসভবনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে লালমনিরহাট আদিতমারী ও কালীগঞ্জ উপজেলাধীন হিন্দু ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
রোকন উদ্দিন বাবুল বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অকৃত্রিম ভূমি। এ দেশের ঐতিহ্যই হলো একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো। বিএনপি সরকার যখনি ক্ষমতায় ছিল হিন্দু সম্প্রদায়ের লেকেরা নিরাপদে ছিল। আমাদের মাঝে সম্প্রতি ছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর আমাদের মাঝে সম্প্রতি আরও বেশি সুদূর অটুট হয়েছে।আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের প্রতিটি অর্জনে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। কোনো অশুভ শক্তি যেন আমাদের এই হাজার বছরের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমাদেরকে নির্দেশনা দিয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের যেকোন উৎসবসহ সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপুজায় আপনাদের পাঁশে থেকে যেন আনন্দ উপভোগ করি। গত সংসদ নির্বাচনে আমি আপনাদের প্রার্থী ছিলাম আমার প্রতি আস্থা,বিশ্বাস রেখে যে সমর্থন দিয়েছেন এবং আপনাদের সেই সমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সে সময় আপনাদের দেওয়া প্রতিশ্রুতি বর্তমানে রক্ষা করার চেষ্টা করছি।
এমপি বলেন, আরও বলেন, “সংসারের আনন্দ ও উৎসবের প্রদীপ যেন প্রতিটি ঘরে একইভাবে জ্বলে ওঠে, সেই উদ্দেশ্যেই এই ক্ষুদ্র উপহারের আয়োজন। বর্তমান সরকার ও আমাদের লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের সমান সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক এই দুর্গোৎসব আমাদের ঐক্য ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে।” শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্প্রীতির কোনো বিকল্প নেই। ধর্মান্ধতা ও বিভেদের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু অতুল কৃষ্ণ অধিকারী, আদিতমারী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক মৃণাল কান্তি রায় ও সদস্য সচিব নারায়ণ চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাবু নন্দ কেশর রায় সহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শেষে লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলাধীন বিভিন্ন এলাকায় সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ ৬ শত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 

































