উলিপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জি আর এর (সরকারি চাল) ডিও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, উপজেলা অডিটোরিয়াম হলে চালের ডিও বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম.আরিফ এবং উলিপুর থানার অফিসার্স ইনচার্জ শওকত আলি সরকার।
রফিকুল ইসলাম আনছারীর সঞ্চালনায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমানের তত্ত্বাবধানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ বক্তব্যে বলেন, ‘শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতির মেলবন্ধন। সরকারের পক্ষ থেকে উৎসব উদযাপন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা ও সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে সবাই শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপন করতে পারেন।
এ বছর উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১২৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপন উপলক্ষে সরকারিভাবে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট (৭৫মেট্রিক টন ) চাল বরাদ্দ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা ১ নং যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, এরশাদুল হাবিব নয়ন, রমেশ চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক,রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর সাবেক জিএস ফিরোজ কবির , পৌর বিএনপির আহবায়ক, নুর মোহাম্মদ,পৌর বিএনপি’র সদস্য সচিব, সোলায়মান আলী সরকার,উপজেলা যুবদল এর আহবায়ক তৌফিকুর রহমান লাভলু।বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব শ্রী স্বপন কুমার সাহা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলা সাবেক আমির মাওলানা মশিউর রহমান, পৌর বায়তুল মাল মাসুদ বকসী প্রমুখ।
উলিপুরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের বরাদ্দ বিতরণ
-
এম এইচ শাহীন,কুড়িগ্রাম প্রতিনিধি - আপডেট সময় ০৮:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- 18


































