ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে যেদিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে লিখিত পরীক্ষার আসনবিন্যাস চূড়ান্ত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সময়সূচি চূড়ান্ত করা হলে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।
এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথম ধাপের পরীক্ষা ২ অথবা ৩ জানুয়ারি (শুক্রবার বা শনিবার) অনুষ্ঠিত হতে পারে। এ দুটি তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছে অধিদপ্তর।

অধিদপ্তর সূত্র জানায়, গত ৫ নভেম্বর প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরইমধ্যে এ ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে যেদিন

আপডেট সময় ০৮:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান এ তথ্য জানান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন