ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার পীরগাছা থানা পুলিশ। গ্রেফতার আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বড়বাড়ি এলাকার মৃত শহিদুল ইসলামের একমাত্র ছেলে।
জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন থেকে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে বর্তমান সরকার উপজেলা পরিষদ ভেঙ্গে দেয়। এর আগে গত বছর ২৫ ডিসেম্বর রাতে তাকে আটক করে যৌথ বাহিনী। পরে কয়েকটি মামলায় দীর্ঘদিন কারাবাস করে জামিনে মুক্তি পান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, কোতয়ালী থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

পীরগাছায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫