ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

রংপুরের পীরগাছায় চলন্ত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির এক স্কৃলছাত্রীর। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার সুখানপুকুর হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার (১২) উপজেলার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং কামদেব নামাপাড়া গ্রামের সুজন মিয়ার মেয়ে বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সানজিদা আক্তার অসুস্থ বোধ করায় তাকে নিয়ে পরিবারের সদস্যরা অটোভ্যানে করে পীরগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। ইতিমধ্যে হেলিপ্যাড এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত সানজিদার গলার ওড়নাটি ভ্যানের চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই শ্বাসরোধ হয়ে গুরুতর আহত হয় সে। তাকে দ্রুত উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম বলেন, সাফিয়া আক্তার খুব শান্ত মেজাজের মেয়ে ছিল। ওর এভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।
পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, লাশের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া মেনে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

পীরগাছায় অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

আপডেট সময় ০৫:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রংপুরের পীরগাছায় চলন্ত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির এক স্কৃলছাত্রীর। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার সুখানপুকুর হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার (১২) উপজেলার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং কামদেব নামাপাড়া গ্রামের সুজন মিয়ার মেয়ে বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সানজিদা আক্তার অসুস্থ বোধ করায় তাকে নিয়ে পরিবারের সদস্যরা অটোভ্যানে করে পীরগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। ইতিমধ্যে হেলিপ্যাড এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত সানজিদার গলার ওড়নাটি ভ্যানের চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই শ্বাসরোধ হয়ে গুরুতর আহত হয় সে। তাকে দ্রুত উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম বলেন, সাফিয়া আক্তার খুব শান্ত মেজাজের মেয়ে ছিল। ওর এভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।
পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, লাশের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া মেনে দাফন সম্পন্ন করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন