ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তরুণদের হাত ধরে সমাজ গঠনের প্রত্যয়ে যাত্রা শুরু ‘ভয়েজ অব ডাউয়াবাড়ী’র

লালমনিরহাটের হাতীবান্ধায় একতা, সেবা ও প্রগতি” — এই মূলমন্ত্রকে সামনে রেখে যাত্রা শুরু করল অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘ভয়েজ অফ ডাউয়াবাড়ী যুব ও সামাজিক সংগঠন’।

গতকাল বুধবার রাতে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোর্দ্দ বিছনদই গ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্লাবের সামনে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির শুভ সূচনা ঘোষণা করা হয়।
সংগঠনটির প্রাথমিক কার্যকলাপে শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি রক্তদান ক্যাম্পেইন এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের মতো বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল সভাপতি আসাদুজ্জামান মফিজুল, সমাজ সেবক আশরাফুল ইসলাম,বদরুল আলম বাবু, আশরাফুল ইসলাম রাজু,শাহিনুর ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সমাজসেবক ও স্থানীয় বিপুল সংখ্যক প্রবীণ ও তরুণ সমাজ।
অনুষ্ঠানের শুরুতেই লাল ফিতা কেটে ও পায়রা উড়িয়ে সংগঠনের শুভ উদ্বোধন করা হয়। এরপর এলাকার শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংগঠনের আহবায়ক সোহেল রানা তাঁর বক্তব্যে বলেন, “ডাউয়াবাড়ীর সার্বিক উন্নয়ন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষাবিকাশে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। এই সংগঠনটি কোনো ব্যক্তি বিশেষের নয়, এটি ডাউয়াবাড়ীর প্রতিটি মানুষের ভালোবাসার প্রতীক।”
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের এই নতুন যাত্রাকে সাধুবাদ জানিয়ে বলেন, “তরুণ সমাজই একটি দেশের চালিকাশক্তি। ‘ভয়েজ অফ ডাউয়াবাড়ী’র মাধ্যমে এলাকার যুবসমাজ একত্রিত হয়ে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তাদের যেকোনো ভালো কাজে আমরা পাশে থাকব।”

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

বিয়ে ও মামলা নিয়ে যা বললেন পরীমনি

তরুণদের হাত ধরে সমাজ গঠনের প্রত্যয়ে যাত্রা শুরু ‘ভয়েজ অব ডাউয়াবাড়ী’র

আপডেট সময় ০২:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় একতা, সেবা ও প্রগতি” — এই মূলমন্ত্রকে সামনে রেখে যাত্রা শুরু করল অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘ভয়েজ অফ ডাউয়াবাড়ী যুব ও সামাজিক সংগঠন’।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন