ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই বন্দীর মৃত্যু, তদন্তের দাবি

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১০:১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 27

ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দী গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁরা হলেন তোফাজ্জল ওরফে পলাশ (৩৮) ও ইফতেখার মাহমুদ (৩৬)।কারা সূত্র জানায়, গতকাল রাতে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে বন্দী তোফাজ্জল ওরফে পলাশকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তোফাজ্জাল রাজধানীর দারুস সালাম থানার বাগবাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আলী হোসেন।এর আগে ১৯ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে বন্দী ইফতেখার মাহমুদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। ইফতেখার রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগে থাকতেন। তাঁর বাবার নাম মাহবুব আলম।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁরা কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আবারও হকারমুক্ত সড়কের ঘোষণা, গুলিস্তানে শুরু হচ্ছে নতুন উদ্যোগ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই বন্দীর মৃত্যু, তদন্তের দাবি

আপডেট সময় ১০:১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দী গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁরা হলেন তোফাজ্জল ওরফে পলাশ (৩৮) ও ইফতেখার মাহমুদ (৩৬)।কারা সূত্র জানায়, গতকাল রাতে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে বন্দী তোফাজ্জল ওরফে পলাশকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তোফাজ্জাল রাজধানীর দারুস সালাম থানার বাগবাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আলী হোসেন।এর আগে ১৯ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে বন্দী ইফতেখার মাহমুদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। ইফতেখার রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগে থাকতেন। তাঁর বাবার নাম মাহবুব আলম।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁরা কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন