নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে জিনের বাদশা সাইফুল ইসলাম ও খায়রুল ইসলামকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাতে ডোমার থানা এসআই কাওছার আলী, মানিকুল ইসলাম, এএসআই শাহিন, আব্দুল মান্নান গোপন সংবাদের ভিত্তিতে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী সবুজপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৯), উত্তর আমবাড়ী মাঝাপাড়া এলাকার সফিউল্লাহ ছেলে খায়রুল ইসলাম (৩৪)। এসময় তাদের কাছ থেকে ০৭ পিছ টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অভিযান কালে আঃ রহমানের ছেলে হাসেম আলী ভোলা এবং হরিপদ অধিকারীর ছেলে রতন অধিকারী পালিয়ে যায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ডোমারকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ব্রেকিং
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার
-
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি - আপডেট সময় ০৭:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- 76
জনপ্রিয় সংবাদ
































