ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঘরেই বানান ৩ ভেষজ চা, দূরে রাখুন সর্দি-কাশি

ঋতু পরিবর্তনের এই সময়টাতে শুকনো কাশি খুব ভোগায়। বিশেষ করে হাঁপানি বা সিওপিডির রোগীদের এই সময়টাতে শুকনো কাশি, শ্বাসের সমস্যা অনেক বেড়ে যায়। কাশি শুরু হলে তা থামতেই চায় না। রাতভর কাশিতে কষ্ট পেতে হয়।
এ দিকে কাশির সিরাপ নিয়েও আতঙ্ক কম নয়। কাশির ওষুধ বেশি খাওয়া নাকি বিপজ্জনক। তা হলে উপায়?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ভেষজ চায়ে আছে নানা রকম পুষ্টিগুণ যা শ্বাসনালিতে জমা মিউকাস বের করে দিতে পারে। শ্লেষ্মাজনিত সমস্যা থাকলে বা শ্বাসকষ্ট ভোগালেও, আরাম দিতে পারে ভেষজ চা।
কীভাবে বানিয়ে খাবেন, জেনে নেয়া যাক।

তেজপাতার চা

নাক বন্ধ, নাক দিয়ে অনবরত পান পড়া, শুকনো কাশি হতে থাকলে লবঙ্গ, আদা, গোলমরিচ, তেজপাতা ফুটিয়ে নিয়ে চায়ের মতো পান করুন। এতেও অনেক উপকার পাওয়া যায়। রাতভর যারা কাশিতে কষ্ট পাচ্ছেন, তারা দিনে তিন বার তেজপাতা ফুটিয়ে চা পান করতে পারেন।

আদা-গোলমরিচের চা

আদা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে যা শুকনো কাশি কমাতে পারে। ১ ইঞ্চি আদা কুচি, ৪-৫টি গোলমরিচ (থেঁতো করা), ১ চামচ গুড় এবং ২ কাপ পানি নিতে হবে। পানি ফুটিয়ে আদা ও গোলমরিচ দিন। পানি অর্ধেক হয়ে এলে গুড় মিশিয়ে নামিয়ে নিন। দিনে দু-বার খেলে কাশি, গলাব্যথা কমে যাবে।

মধু ও দারুচিনির চা

এক চাপ পানিতে ১ ইঞ্চির মতো দারুচিনি ফুটিয়ে নিন। পানির রং বদলালে তাতে লবঙ্গ দিন। ভালো করে ফুটিয়ে নামিয়ে নিন। এবার এতে মধু মিশিয়ে পান করুন। দিনে দু-বার করে খেলে কাশি, শ্বাসের সমস্যা কমে যাবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

ঘরেই বানান ৩ ভেষজ চা, দূরে রাখুন সর্দি-কাশি

আপডেট সময় ০৬:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ঋতু পরিবর্তনের এই সময়টাতে শুকনো কাশি খুব ভোগায়। বিশেষ করে হাঁপানি বা সিওপিডির রোগীদের এই সময়টাতে শুকনো কাশি, শ্বাসের সমস্যা অনেক বেড়ে যায়। কাশি শুরু হলে তা থামতেই চায় না। রাতভর কাশিতে কষ্ট পেতে হয়।
এ দিকে কাশির সিরাপ নিয়েও আতঙ্ক কম নয়। কাশির ওষুধ বেশি খাওয়া নাকি বিপজ্জনক। তা হলে উপায়?

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন