ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মাংস খেয়ে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? যা করবেন

কোরবানির ঈদে মাংস একটু বেশিই খাওয়া হয়। ঈদের দিন শুরু করে এখনো কেউ কেউ গরু, মহিষ ও খাসির মাংস খাচ্ছেন। এর ফলে কোষ্ঠকাঠিন্যসহ বুক জ্বালা, হজমের সমস্যাসহ পেটের অন্যান্য সমস্যা হচ্ছে। তাই মাংস খাওয়ার সাথে সাথে কিছু উপকারী খাবারের দিকে মনোযোগ দিতে হবে।

ড্রিম ফার্টিলিটি কেয়ারের নিউট্রিশন কনসালটেন্ট ইসরাত জাহান প্রিয়ানা জানান, ঈদের দিন থেকে টানা কয়েকদিন কেউ কেউ সকাল, দুপুর ও রাতে মাংসের নানা পদ খান। এর ফলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, বদহজমের মতো সমস্যা হয়। সমস্যা এড়াতে মাংসের সাথে শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। মাংস রান্নার সময় আলুর পরিবর্তে পেঁপে ব্যবহার করতে পারেন। পেঁপে হজমে সাহায্য করে। ঘি, ডালডা দিয়ে মাংস রান্না না করে অল্প তেল ও মসলা দিয়ে রান্না করুন। বার্বিকিউ ও গ্রিলড আইটেম বেশি খাওয়া ঠিক নয়। খেলে এর সঙ্গে শসা, টমেটো ও পানিজাতীয় সবজির সালাদ খেতে হবে। আবার সালাদে অতিরিক্ত মেয়নেজ বা ফ্যাট জাতীয় কিছু ব্যবহার না করা ভালো। কোষ্ঠকাঠিন্য কমাতে খাবারের পর টকদই খাওয়ারও পরামর্শ দেন তিনি।

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আর কী করবেন?
• বাসায় থাকলে অনেকেই পানি পান করেন না। কিন্তু মাংস হজম হতে বেশি পানির প্রয়োজন হয়। তাই মাংস খাওয়ার আগে ও পরে পর্যাপ্ত পানি পান করুন। পানি খাবার হজমে এবং মল নরম করতে ভূমিকা রাখে।
• মাংস খাওয়ার পর ফাইবারযুক্ত ফল যেমন কলা, আপেল, পেঁপে, পাকা আম ইত্যাদি খেতে পারেন।
• পেট পরিষ্কার করতে ইসুবগুলের ভুসি খান। ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে দুই চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খেয়ে নিন। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ভালো কাজ করে।
• গ্যাস, বদহজমের সমস্যা এড়াতে কুসুম গরম পানিতে সামান্য লেবুর রস ও আদা কুচি মিশিয়ে পান করতে পারেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণের শিকার নারী যাত্রী, ক্যান্টিন বয় আটক

মাংস খেয়ে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? যা করবেন

আপডেট সময় ০২:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬

কোরবানির ঈদে মাংস একটু বেশিই খাওয়া হয়। ঈদের দিন শুরু করে এখনো কেউ কেউ গরু, মহিষ ও খাসির মাংস খাচ্ছেন। এর ফলে কোষ্ঠকাঠিন্যসহ বুক জ্বালা, হজমের সমস্যাসহ পেটের অন্যান্য সমস্যা হচ্ছে। তাই মাংস খাওয়ার সাথে সাথে কিছু উপকারী খাবারের দিকে মনোযোগ দিতে হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন