ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এক দিনের ছুটি বাতিল, ব্যাংকিং কার্যক্রম নিয়ে নতুন সিদ্ধান্ত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় পূজায় সবমিলিয়ে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে।

তবে পূজার ছুটির আগে ব্যাংকে সাপ্তাহিক ছুটির মধ্যে একদিনের (১৭ অক্টোবর) ছুটি বাতিল করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাতে দুর্গাপূজা উপলক্ষে তফসিলি ব্যাংকসমূহে ছুটি ঘোষণা করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে এবং আগামী ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

সার্কুলারে বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে গত ৫ আগস্ট, ২০১৯ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার অনুসারে ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর, ২০২৬ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে।

তবে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন

এক দিনের ছুটি বাতিল, ব্যাংকিং কার্যক্রম নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট সময় ১২:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় পূজায় সবমিলিয়ে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন