ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা নিশ্চিত করতে রংপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে গ্রামীণফোন। আধুনিক প্রযুক্তি ও গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি নতুন এই সেন্টারটির অভ্যন্তরীণ সাজসজ্জায় তুলে ধরা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জির আকর্ষণীয় নানা নকশা।

নগরীর জাহাজ কোম্পানির মোড়ে নতুন এই জিপিসির উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন। এসময় গ্রামীণফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ এবং রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবেশবান্ধব সামগ্রীর বহুল ব্যবহার নিশ্চিত করে নতুন উদ্বোধন হওয়া এই সেন্টারটিতে রয়েছে আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক সুযোগ সুবিধার সমন্বয়। সেন্টারটিতে গ্রামীণফোনের সব ধরণের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন ও অত্যাধুনিক পণ্য – সব কিছুই পাবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, “আজ রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। টেলিযোগাযোগ প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনকে সহজ করা এবং প্রয়োজনের সময় তাদের নির্ভরযোগ্যভাবে সংযুক্ত রাখা। এই সেন্টারটি সেই ভাবনারই একটি বাস্তব রূপ, যেখানে এক ছাদের নিচে পাওয়া যাবে গ্রামীণফোনের বিভিন্ন পণ্য, সেবা, ডিজিটাল সল্যুশন ও প্রয়োজনীয় সহায়তা। দেশজুড়ে আমাদের ৭০০ মেগাহার্টজ নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে আমরা আরও বিস্তৃত কভারেজ এবং ঘরের ভেতরে ও বাইরে আরও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং জিপিশিল্ড-এর মতো সল্যুশনের মাধ্যমে নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকারগুলোর একটি। আমরা বিশ্বাস করি, নির্ভরযোগ্য নেটওয়ার্ক ও নিরাপদ ডিজিটাল সেবা মানুষের জন্য শিক্ষা, কাজ এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আমাদের লক্ষ্য হলো মানুষকে সংযুক্ত রাখা, প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা এবং প্রয়োজনের সময় আন্তরিকতার সঙ্গে তাদের পাশে থাকা।।”

এই সেন্টারটি রংপুর শহর ও আশেপাশের এলাকার সাধারণ ও করপোরেট গ্রাহকদের যুগোপযোগী চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে। স্থানীয় ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এই সংমিশ্রণে একটি ভিন্নধর্মী গ্রাহকসেবার অভিজ্ঞতা পাবেন রংপুরের বাসিন্দারা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

আপডেট সময় ০৬:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা নিশ্চিত করতে রংপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে গ্রামীণফোন। আধুনিক প্রযুক্তি ও গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি নতুন এই সেন্টারটির অভ্যন্তরীণ সাজসজ্জায় তুলে ধরা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জির আকর্ষণীয় নানা নকশা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন