ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আসিফকে ঘিরে দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক চাপের কথা নাকচ দুদকের

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান কোনো রাজনৈতিক চাপ বা প্রভাবে করা হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আইনানুগভাবে কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব আরও বলেন, দুদক একটি স্বায়ত্তশাসিত স্বাধীন প্রতিষ্ঠান। আমরা কারও দ্বারা প্রভাবিত হয়ে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো মামলা পরিচালনা করছি না। আমরা ন্যায়নিষ্ঠার সঙ্গে আইনানুগভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।

এর আগে দুদক সচিব সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক ও তার ছেলে জিয়াউল হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা এবং প্রায় ১৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিনের নামে মামলার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

আসিফ মাহমুদের বিরুদ্ধে কীসের ভিত্তিতে এবং কী যাচাই-বাছাই করে অনুসন্ধান করা হচ্ছে, এটি রাজনৈতিক চাপের কারণে কি না–সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান খান বলেন, আমরা আজকের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি, আর না যাই।

দুদক সচিব বলেন, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের কমিশন পাঁচ মাস ছিল না। অনেকগুলো বিষয় আমাদের পেন্ডিং রয়েছে। এগুলো নিয়ে কাজ করছি। পাইপলাইনে আরও আছে। আপনারা দেখবেন, সময়মতো সবগুলো আপনাদের সামনে উপস্থাপিত হবে।

আসিফের বিরুদ্ধে অনুসন্ধান কোনো টার্গেট করে করা হচ্ছে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এরকম কোনো টার্গেট করে করছি না। যেহেতু পেন্ডিং ছিল, পেন্ডিং লিস্ট অনুযায়ী আমরা এগুলো উপস্থাপন করছি।

তিনি বলেন, সামনে আপনারা লক্ষ্য করবেন যে, আমরা কোনো পক্ষপাতিত্ব করে এরকম কাজ পরিচালনা করছি না।

অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টাদের বিরুদ্ধেও অভিযোগ থাকলে দুদক সেগুলো দেখছে কি না, জানতে চাইলে সচিব বলেন, এই মুহূর্তে আমি বলতে পারছি না। যদি অভিযোগ এসে থাকে, নিশ্চয়ই আইনের আওতায় তিনিও আসবেন।

দুদক সচিব আরও বলেন, অন্যান্য উপদেষ্টা, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমরা সেগুলো আইনানুগভাবে দেখছি।

অন্য কোনো উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য নেই।

গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানায় দুদক।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আসিফকে ঘিরে দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক চাপের কথা নাকচ দুদকের

আসিফকে ঘিরে দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক চাপের কথা নাকচ দুদকের

আপডেট সময় ০৮:৫৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান কোনো রাজনৈতিক চাপ বা প্রভাবে করা হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন