ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আনন্দমুখর ঈদে জর্দা সেমাইয়ের মজা

দেখতে দেখতে চলে এসেছে মুসলিমদের সবচেয়ে বড় আনন্দের উৎসব ঈদ। এই দিনে আনন্দের সঙ্গে সারা দিন চলে নানা রকম খাওয়া–দাওয়া। আত্মীয়-স্বজন ও বন্ধুদের আগমনে ঘর ভরে ওঠে, আর তাই চাই জম্পেশ খাবারের আয়োজন। ঈদের সকালে মিষ্টি কিছু খাওয়ার একটি সুন্দর রেওয়াজ রয়েছে। সেই তালিকায় জর্দা সেমাই হলে তো কথাই নেই—স্বাদেও দারুণ, বানাতেও সহজ।

উপকরণ

দুই ধাপে বানান ‘খেজুরের মিল্কশেক’

দুই ধাপে বানান ‘খেজুরের মিল্কশেক’

সেমাই – ১ প্যাকেট

চিনি – ২ কাপ

নারকেল কুরানো – ১ কাপ

কিসমিস – ২ টেবিল চামচ

চীনা বাদাম (ভাজা) – ৩ টেবিল চামচ

দারুচিনি – ৩ টুকরা

তেজপাতা – ২টি

ঘি – ৪ টেবিল চামচ

পানি – ২ কাপ

লবণ – পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে হালকা গরম করুন, যাতে কড়াইয়ের ভেতরটা শুকিয়ে যায়।

২. এরপর কড়াইয়ে ঘি দিন। ঘি একটু গরম হলে সেমাইয়ের অর্ধেক অংশ ঢেলে দিয়ে মাঝারি আঁচে ১০–১৫ মিনিট নাড়তে থাকুন, যাতে সেমাই সুন্দর করে ঘিয়ে ভাজা হয়।

৩. এবার এতে চিনি দিয়ে ভালোভাবে নাড়ুন।

৪. এরপর কুরানো নারকেল দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন।

৫. কিছুক্ষণ পর পানি ঢেলে দিন এবং চুলার আঁচ কমিয়ে দিন।

৬. পানি শুকিয়ে আসতে শুরু করলে কিসমিস, ভাজা বাদাম, তেজপাতা ও দারুচিনি যোগ করুন।

৭. সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আরও প্রায় ১০ মিনিট মৃদু আঁচে দমে রাখুন।

৮. সেমাই ঝরঝরে হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।

পরিবেশন
গরম গরম বা হালকা ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন মজাদার জর্দা সেমাই। ঈদের সকালে পরিবার ও অতিথিদের জন্য এটি হতে পারে দারুণ একটি মিষ্টি আপ্যায়ন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

আনন্দমুখর ঈদে জর্দা সেমাইয়ের মজা

আপডেট সময় ১২:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

দেখতে দেখতে চলে এসেছে মুসলিমদের সবচেয়ে বড় আনন্দের উৎসব ঈদ। এই দিনে আনন্দের সঙ্গে সারা দিন চলে নানা রকম খাওয়া–দাওয়া। আত্মীয়-স্বজন ও বন্ধুদের আগমনে ঘর ভরে ওঠে, আর তাই চাই জম্পেশ খাবারের আয়োজন। ঈদের সকালে মিষ্টি কিছু খাওয়ার একটি সুন্দর রেওয়াজ রয়েছে। সেই তালিকায় জর্দা সেমাই হলে তো কথাই নেই—স্বাদেও দারুণ, বানাতেও সহজ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন