ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গোলজার হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
‎শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার গোলজার হোসেন মধ্য গড্ডিমারী এলাকার মিতু আহাম্মদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২০ অক্টোবর হাতীবান্ধা থানায় দায়ের করা ২৩ নম্বর মামলার জিআর-২৯৭/২০১৭ নম্বর বিচারিক কার্যক্রমে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার সারণির ৯(ক) উপধারায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
‎দীর্ঘদিন ধরে সাজা পরোয়ানাভুক্ত থাকা ওই আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
হাতীবান্ধা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে— যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

১১ দলের লংমার্চ, খুলনায় ককটেল বিস্ফোরণ

হাতীবান্ধায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গোলজার হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
‎শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার গোলজার হোসেন মধ্য গড্ডিমারী এলাকার মিতু আহাম্মদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২০ অক্টোবর হাতীবান্ধা থানায় দায়ের করা ২৩ নম্বর মামলার জিআর-২৯৭/২০১৭ নম্বর বিচারিক কার্যক্রমে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার সারণির ৯(ক) উপধারায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
‎দীর্ঘদিন ধরে সাজা পরোয়ানাভুক্ত থাকা ওই আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
হাতীবান্ধা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন