ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চৈত্র সংক্রান্তি আজ

আজ ৩০ চৈত্র, বাংলা বছরের শেষ দিন—চৈত্র সংক্রান্তি। পুরনো বছরের ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে বাঙালি দাঁড়িয়ে আছে নতুন বছরের দ্বারপ্রান্তে। চৈত্রের প্রখর রোদ, শুকনো পাতার মর্মর আর বিদায়ের বেদনার সঙ্গে মিশে আছে নতুনের আশাবাদ ও উদ্দীপনা।
গ্রামবাংলায় এদিন আরও প্রাণবন্ত। পুরনো হিসাব চুকিয়ে হালখাতা খোলার প্রস্তুতি, ঘরে ঘরে নিরামিষ রান্না, ১৪ শাকের পদ ও ছাতু খাওয়ার ঐতিহ্য—সবই নতুন সূচনার প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা শিবপূজা ও ব্রত পালন করেন, আর পাহাড়ি জনগোষ্ঠী তিন দিনব্যাপী উৎসবে বরণ করে নেয় নববর্ষ।

নগরজীবনে রূপ বদলালেও গ্রামীণ ঐতিহ্য এখনো বহমান। মেলা, যাত্রাপালা, পুতুলনাচ, লোকসংগীত ও লোকজ আয়োজনে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
এবারও দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লোকশিল্প প্রদর্শনী, ধামাইল নৃত্য, জারিগান, পটগান, পুঁথিপাঠসহ নানা পরিবেশনা চলছে। যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’ মঞ্চায়িত হচ্ছে গ্রামীণ লোকজ ঐতিহ্য তুলে ধরতে।

চৈত্র সংক্রান্তি শুধু একটি তারিখের সমাপ্তি নয়—এটি বাঙালির চিরন্তন ঐতিহ্য, যেখানে বিদায়ের বেদনা আর নতুনের আনন্দ একসঙ্গে বয়ে চলে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আদিতমারীতে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ভুয়া ক্ষতিগ্রস্ত দেখিয়ে সংবাদ সম্মেলন!

চৈত্র সংক্রান্তি আজ

আপডেট সময় ০৯:৩৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আজ ৩০ চৈত্র, বাংলা বছরের শেষ দিন—চৈত্র সংক্রান্তি। পুরনো বছরের ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে বাঙালি দাঁড়িয়ে আছে নতুন বছরের দ্বারপ্রান্তে। চৈত্রের প্রখর রোদ, শুকনো পাতার মর্মর আর বিদায়ের বেদনার সঙ্গে মিশে আছে নতুনের আশাবাদ ও উদ্দীপনা।
গ্রামবাংলায় এদিন আরও প্রাণবন্ত। পুরনো হিসাব চুকিয়ে হালখাতা খোলার প্রস্তুতি, ঘরে ঘরে নিরামিষ রান্না, ১৪ শাকের পদ ও ছাতু খাওয়ার ঐতিহ্য—সবই নতুন সূচনার প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা শিবপূজা ও ব্রত পালন করেন, আর পাহাড়ি জনগোষ্ঠী তিন দিনব্যাপী উৎসবে বরণ করে নেয় নববর্ষ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন