অতিতের ৫৪ বছরে যে রাজনীতি ফ্যাসিবাদ তৈরি করেছে, এবারের নির্বাচন সেই বস্তাপচা রাজনীতির কবর রচনার বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এবারের ১৪০০ শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন আয়না ঘরেরে অন্ধকারের অবসানের নির্বাচন।
এই নির্বাচন আন্দোলনে পঙ্গুত্ব বরণ করা ৩৪ হাজার আহতের নির্বাচন। এই নির্বাচন শহীদ পরিবারের হাহাকারের নির্বাচন। অতএব এই দৃষ্টিকোণ থেকে নির্বাচন করতে হবে।
গণভোট সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে দুটি ভোট।
প্রথম ভোট ‘হ্যা’ এর পক্ষে -ইনশাল্লাহ। ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ জিতবে। ‘না’ ভোট জিতলে বাংলাদেশ পরাজিত হবে। ‘হ্যাঁ’ মানে আজাদী, ‘না’ মানে গোলামী।
অনেকে আছে ‘হ্যাঁ’-ও বলে না, ‘না’-ও বলে না।
সবশেষ জামায়াত আমির জামালপুর জেলার পাঁচটি আসনের দলীয় প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়ালের সঞ্চালনায় ও সদর-৫ আসনের এমপি প্রার্থী, জেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদসহ জেলা ও কেন্দ্রীয় জামায়াতের নেতারা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
অনলাইন ডেস্ক : 




























