ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঋণখেলাপির তালিকায় নাম, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ঝুঁকিতে মান্না

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। ফলে ঋণখেলাপিই থাকছেন তিনি। বিধান অনুযায়ী ঋণখেলাপীরা নির্বাচনে দাঁড়াতে পারেন না।

বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

এদিকে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করতে পারবেন মান্না। তবে আগামী তিনদিন আপিল বিভাগে ছুটি থাকবে। এরপর তিনি আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিলে হাইকোর্টের আদেশ বহাল থাকলে তিনি ভোটে লড়তে পারবেন না।

প্রসঙ্গত, আজ জোটভিত্তিক সমঝোতার ভিত্তিতে বগুড়া-২ আসনে বিএনপির মনোনয়ন পান মাহমুদুর রহমান মান্না। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয়া হয়।
গত ১০ ডিসেম্বর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে ইসলামী ব্যাংকের বগুড়ার বড়গোলা শাখা। মান্না ও তার অংশীদারদের ঠিকানায় পাঠানো নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের কথা বলা হয়। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়।

তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে মান্নার ৫০ শতাংশ, এমডি এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ও তার স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজুর ২৫ শতাংশ করে অংশীদার রয়েছে। গত ৩ ডিসেম্বর পাঠানো নোটিশে প্রতিষ্ঠানটির কাছে খেলাপি বিনিয়োগ বাবদ মোট ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়।

নোটিশে বলা হয়, ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ করেনি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

ঋণখেলাপির তালিকায় নাম, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ঝুঁকিতে মান্না

আপডেট সময় ০৬:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। ফলে ঋণখেলাপিই থাকছেন তিনি। বিধান অনুযায়ী ঋণখেলাপীরা নির্বাচনে দাঁড়াতে পারেন না।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন