ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ইউরোপে যাওয়ার পথে সেনেগালে নৌকাডুবি, ২১ জনের মৃত্যু

ইউরোপে উন্নত জীবনের আশায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মর্মান্তিক নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২১ অভিবাসনপ্রত্যাশী। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
শনিবার (৭ নভেম্বর) সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে লুমপুল এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
সেনেগালের সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নৌকাটি লুমপুল উপকূলের কাছে দুর্ঘটনায় পড়ে। পরে তেবেনে ও পোটু সারাদাও এলাকার উপকূলে মরদেহগুলো পাওয়া যায়। নিহতদের অধিকাংশই দেশটির লেওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
নৌকাটিতে ঠিক কতজন ছিলেন, কী কারণে সেটি দুর্ঘটনায় পড়ে এবং কতজন এখনো নিখোঁজ—এসব বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
এদিকে একই পথে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় শুক্রবার (৬ নভেম্বর) সেনেগালের রাজধানী ডাকারের কাছে ১৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির আধা সামরিক বাহিনী জেন্ডারমেরি। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্পেনে পৌঁছানোর উদ্দেশ্যে একটি নৌকায় করে তাঁরা সমুদ্রপথে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন।
পশ্চিম আফ্রিকার উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার আটলান্টিক পথটি অভিবাসনপ্রত্যাশীদের কাছে পরিচিত একটি রুট। সেনেগাল, গাম্বিয়া, মৌরিতানিয়া, পশ্চিম সাহারা ও মরক্কোর উপকূল থেকে প্রতিবছর বহু মানুষ এ পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। তবে দীর্ঘ সমুদ্রযাত্রা, অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
সূত্র: রয়র্টাস

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

দেশের সব স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

ইউরোপে যাওয়ার পথে সেনেগালে নৌকাডুবি, ২১ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ইউরোপে উন্নত জীবনের আশায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মর্মান্তিক নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২১ অভিবাসনপ্রত্যাশী। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
শনিবার (৭ নভেম্বর) সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে লুমপুল এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
সেনেগালের সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নৌকাটি লুমপুল উপকূলের কাছে দুর্ঘটনায় পড়ে। পরে তেবেনে ও পোটু সারাদাও এলাকার উপকূলে মরদেহগুলো পাওয়া যায়। নিহতদের অধিকাংশই দেশটির লেওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
নৌকাটিতে ঠিক কতজন ছিলেন, কী কারণে সেটি দুর্ঘটনায় পড়ে এবং কতজন এখনো নিখোঁজ—এসব বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
এদিকে একই পথে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় শুক্রবার (৬ নভেম্বর) সেনেগালের রাজধানী ডাকারের কাছে ১৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির আধা সামরিক বাহিনী জেন্ডারমেরি। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্পেনে পৌঁছানোর উদ্দেশ্যে একটি নৌকায় করে তাঁরা সমুদ্রপথে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন।
পশ্চিম আফ্রিকার উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার আটলান্টিক পথটি অভিবাসনপ্রত্যাশীদের কাছে পরিচিত একটি রুট। সেনেগাল, গাম্বিয়া, মৌরিতানিয়া, পশ্চিম সাহারা ও মরক্কোর উপকূল থেকে প্রতিবছর বহু মানুষ এ পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। তবে দীর্ঘ সমুদ্রযাত্রা, অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
সূত্র: রয়র্টাস

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন