ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় পরপর তিনটি স্থানে পালাক্রমে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্য (ভিসি) চত্বরে এবং নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’-এর সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এর পরপরই অল্প সময়ের ব্যবধানে মুহসীন হলের মাঠের দিক থেকে দ্বিতীয় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মাত্র এক থেকে দুই মিনিট পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।’
এ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ‘টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যেই শাহবাগ থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ দেখে আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।’
ঢাবিতে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ, আটক ২
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ০৭:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- 11


























