ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’

সংসদে আলোচনার মাধ্যমে সাত দফা দাবির সমাধান অথবা সরকার পতনের এক দফা আন্দোলন, সরকারকে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলের আয়োজিত লংমার্চে শনিবার সন্ধ্যায় যশোরের মুড়লী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব হুঁশিয়ারি দেন জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবেযশোরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ‘সংসদে সমস্যার সমাধান না হলে আজকের সাত দফা শেষ পর্যন্ত এক দফায় রূপান্তরিত হবে। সরকারকে আমরা সেইটুকু সময় দিতে চাই। আমরা সংসদে বসেই গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নসহ সাত দফা দাবির সমাধান করতে চাই। কিন্তু তা না হলে আবারও দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণবিপ্লবের ডাক দেওয়া হবে। প্রয়োজনে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক দিতে আমাদের বাধ্য করবেন না।’লং মার্চের পথসভার উপলক্ষে দুপুর থেকেই মুড়লী মোড়ে ১১–দলীয় জোটের কর্মী-সমর্থকেরা উপস্থিত হতে থাকেন। উপস্থিতি দাঁড়ায় প্রায় অর্ধলক্ষে। এর আগে মুন্সিগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট ও খুলনায়ও একই ধরনের পথসভা করে ১১ দল।গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমানযশোর শহরের মুড়লি মোড় ১১ দলীয় লংমার্চের পথসভায় দলগুলোর কর্মী–সমর্থকরাপ্রতিটি পথসভায় মানুষের উপস্থিতিকে বিএনপির জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘আজকের জনতার এই ঢল ও পথে পথে মানুষের স্লোগান বিএনপিকে একটা বার্তা দিচ্ছে। নির্বাচনের আট মাস পর এখনো আপনাদের ভাববার সময় আছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা জাতিকে যে ওয়াদা করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেও গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছিলেন এবং ভোট দিয়েছেন। সারা বছর প্রচার করার পর এখন নিজের ভোটকেই অস্বীকার করছেন।’সরকারের বিভিন্ন কার্ড কর্মসূচির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আপনারা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ নানান কার্ড ছড়িয়ে দিয়ে নিজেদের শক্তিশালী মনে করছেন। কিন্তু জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড। প্রয়োজনে সেই লাল কার্ড জনগণ আপনাদের দেখাবে।’জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমানসংসদে গণভোটের রায় বাস্তবায়নে আলোচনার আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এখনো সময় আছে। আগামী ৯ তারিখের সংসদ অধিবেশনে নিজের ভুল স্বীকার করে একদলীয় সংবিধান সংশোধনীর এই বক্সার স্টাইল থেকে ফিরে আসুন। সংবিধান সংস্কার ও গণভোটের প্রস্তাব কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে আলোচনা করুন। রাজনৈতিক সংকট ও সংঘাত তৈরি না করে সংসদেই এর নিষ্পত্তি করুন।’যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির নেতা সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রমুখ।১১ দলীয় জোটের লংমার্চ ঝিনাইদহে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান‘গণভোটের রায় মাননে আরকোনো লংমার্চ নয়’যশোরের লংমার্চ শেষে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন গোলচত্বরে পথসভা করেন ১১ দলের নেতারা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, ‘সরকার গণভোটের গণরায় মেনে নিলে আরকোনো লংমার্চ হবে না। কিন্তু না মানলে সাত দফা এক দফায় পরিবর্তিত হয়ে ঢাকামুখী লংমার্চ শুরু হবে।’জামায়াত আমির আরও বলেন, ‘গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, আমরা বিরোধী দলও অবৈধ। তারা গণভোটের গণরায়কে মেনে না নিয়ে দেশের মানুষের সাথে মুনাফেকি করেছে। এই মুনাফেকির ফলে তাদের চরম মূল্য দিতে হবে।’ পথসভায় লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, এনসিপি নেতা হান্নান মাসুদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।রাত ১০ টা ১৫ মিনিটের দিকে নেতাকর্মীরা লংমার্চ নিয়ে কুষ্টিয়ার দিকে রওনা হন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর করতে প্রতিদিন যে কাজগুলো করবেন

‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’

আপডেট সময় ১১:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সংসদে আলোচনার মাধ্যমে সাত দফা দাবির সমাধান অথবা সরকার পতনের এক দফা আন্দোলন, সরকারকে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলের আয়োজিত লংমার্চে শনিবার সন্ধ্যায় যশোরের মুড়লী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব হুঁশিয়ারি দেন জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবেযশোরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ‘সংসদে সমস্যার সমাধান না হলে আজকের সাত দফা শেষ পর্যন্ত এক দফায় রূপান্তরিত হবে। সরকারকে আমরা সেইটুকু সময় দিতে চাই। আমরা সংসদে বসেই গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নসহ সাত দফা দাবির সমাধান করতে চাই। কিন্তু তা না হলে আবারও দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণবিপ্লবের ডাক দেওয়া হবে। প্রয়োজনে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক দিতে আমাদের বাধ্য করবেন না।’লং মার্চের পথসভার উপলক্ষে দুপুর থেকেই মুড়লী মোড়ে ১১–দলীয় জোটের কর্মী-সমর্থকেরা উপস্থিত হতে থাকেন। উপস্থিতি দাঁড়ায় প্রায় অর্ধলক্ষে। এর আগে মুন্সিগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট ও খুলনায়ও একই ধরনের পথসভা করে ১১ দল।গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমানযশোর শহরের মুড়লি মোড় ১১ দলীয় লংমার্চের পথসভায় দলগুলোর কর্মী–সমর্থকরাপ্রতিটি পথসভায় মানুষের উপস্থিতিকে বিএনপির জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘আজকের জনতার এই ঢল ও পথে পথে মানুষের স্লোগান বিএনপিকে একটা বার্তা দিচ্ছে। নির্বাচনের আট মাস পর এখনো আপনাদের ভাববার সময় আছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা জাতিকে যে ওয়াদা করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেও গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছিলেন এবং ভোট দিয়েছেন। সারা বছর প্রচার করার পর এখন নিজের ভোটকেই অস্বীকার করছেন।’সরকারের বিভিন্ন কার্ড কর্মসূচির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আপনারা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ নানান কার্ড ছড়িয়ে দিয়ে নিজেদের শক্তিশালী মনে করছেন। কিন্তু জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড। প্রয়োজনে সেই লাল কার্ড জনগণ আপনাদের দেখাবে।’জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমানসংসদে গণভোটের রায় বাস্তবায়নে আলোচনার আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এখনো সময় আছে। আগামী ৯ তারিখের সংসদ অধিবেশনে নিজের ভুল স্বীকার করে একদলীয় সংবিধান সংশোধনীর এই বক্সার স্টাইল থেকে ফিরে আসুন। সংবিধান সংস্কার ও গণভোটের প্রস্তাব কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে আলোচনা করুন। রাজনৈতিক সংকট ও সংঘাত তৈরি না করে সংসদেই এর নিষ্পত্তি করুন।’যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির নেতা সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রমুখ।১১ দলীয় জোটের লংমার্চ ঝিনাইদহে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান‘গণভোটের রায় মাননে আরকোনো লংমার্চ নয়’যশোরের লংমার্চ শেষে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন গোলচত্বরে পথসভা করেন ১১ দলের নেতারা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, ‘সরকার গণভোটের গণরায় মেনে নিলে আরকোনো লংমার্চ হবে না। কিন্তু না মানলে সাত দফা এক দফায় পরিবর্তিত হয়ে ঢাকামুখী লংমার্চ শুরু হবে।’জামায়াত আমির আরও বলেন, ‘গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, আমরা বিরোধী দলও অবৈধ। তারা গণভোটের গণরায়কে মেনে না নিয়ে দেশের মানুষের সাথে মুনাফেকি করেছে। এই মুনাফেকির ফলে তাদের চরম মূল্য দিতে হবে।’ পথসভায় লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, এনসিপি নেতা হান্নান মাসুদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।রাত ১০ টা ১৫ মিনিটের দিকে নেতাকর্মীরা লংমার্চ নিয়ে কুষ্টিয়ার দিকে রওনা হন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন