ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সাঈদীর মামলার সাক্ষীর দাফন ঘিরে উত্তেজনা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা দেখা দিয়েছে। ‘গার্ড অব অনার’ দেওয়ার পর তাঁর মরদেহ জেলা পুলিশ লাইনসে রাখা হয়েছে। মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। দুই মাস ধরে অসুস্থ থাকার পর আজ শনিবার সকাল ১০টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ নিয়ে পিরোজপুর সদর উপজেলা পরিষদে আসেন স্বজনেরা। এরপর মরদেহ পিরোজপুর পুলিশ লাইনসে নিয়ে যান স্বজনেরা। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।এদিকে মানিক পশারীকে পিরোজপুরে দাফন না করার দাবি তোলেন স্থানীয় কিছু লোক। এ ছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অবস্থান করতেও দেখা গেছে।একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড হয়েছিল। ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করছি, যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে জামায়াতের ওপর দায় চাপাতে না পারে। একজন মানুষ মারা গেছেন, তাঁর দাফনের বিষয়ে আমাদের কোনো বাধা নেই।’তবে আবদুর রাজ্জাক দাবি করেন, মানিক পশারী মুক্তিযোদ্ধা নন। তবু তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করেছেন তাঁরা।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘গার্ড অব অনার দেওয়ার পর মানিক পশারীর মরদেহ এখনো পুলিশ লাইনসের ভেতরে রয়েছে। তাঁর পরিবারের সদস্যরা পিরোজপুরে দাফনের চেষ্টা করছেন। পরিস্থিতি শান্ত হলে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো যাবে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫

সাঈদীর মামলার সাক্ষীর দাফন ঘিরে উত্তেজনা

আপডেট সময় ১২:৩৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা দেখা দিয়েছে। ‘গার্ড অব অনার’ দেওয়ার পর তাঁর মরদেহ জেলা পুলিশ লাইনসে রাখা হয়েছে। মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। দুই মাস ধরে অসুস্থ থাকার পর আজ শনিবার সকাল ১০টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ নিয়ে পিরোজপুর সদর উপজেলা পরিষদে আসেন স্বজনেরা। এরপর মরদেহ পিরোজপুর পুলিশ লাইনসে নিয়ে যান স্বজনেরা। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।এদিকে মানিক পশারীকে পিরোজপুরে দাফন না করার দাবি তোলেন স্থানীয় কিছু লোক। এ ছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অবস্থান করতেও দেখা গেছে।একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড হয়েছিল। ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করছি, যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে জামায়াতের ওপর দায় চাপাতে না পারে। একজন মানুষ মারা গেছেন, তাঁর দাফনের বিষয়ে আমাদের কোনো বাধা নেই।’তবে আবদুর রাজ্জাক দাবি করেন, মানিক পশারী মুক্তিযোদ্ধা নন। তবু তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করেছেন তাঁরা।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘গার্ড অব অনার দেওয়ার পর মানিক পশারীর মরদেহ এখনো পুলিশ লাইনসের ভেতরে রয়েছে। তাঁর পরিবারের সদস্যরা পিরোজপুরে দাফনের চেষ্টা করছেন। পরিস্থিতি শান্ত হলে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো যাবে।’

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন