ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
সৌদি আরবে চলমান হামলার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এর আগে, ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আরও পড়ুন
হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি আরবের

তবে, নতুন বিজ্ঞপ্তিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে সংস্থাটি জানায়, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি প্রাপ্তির ওপর নির্ভর করবে।

এদিকে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। মদিনা রুটে অধিক ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ চলাচল রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত বহাল থাকবে এবং ১৯ অক্টোবর থেকে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ পরিচালিত হবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

এই অবস্থায় ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ছাড়াও টিকিট ও বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ২৭২

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট সময় ০৬:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
সৌদি আরবে চলমান হামলার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন