ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আহত হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ।

আহতদের চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃষ্টির মধ্যে মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথে বিপুলসংখ্যক মানুষের ভিড় জমে।

এ সময় ভিড়ের চাপে পদদলনের পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে কলকাতা পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল সরু। ঘটনার পর উদ্ধারকাজে পুলিশ, দমকল বাহিনী ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল মোতায়েন করা হয়। মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাসপাতালে গিয়ে পরিস্থিতির খোঁজ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

ঘটনা সম্পর্কে তথ্য জানতে পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইন নম্বর ১৮০০-৩৪৫-৫৬৭৮ এবং ০৩৩-২২১৪১৩১০ চালু রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি, রয়টার্স

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭

আপডেট সময় ১২:০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন