ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর

তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন শুরু হচ্ছে দেশের ৫৬ জেলায়। এ কর্মসূচির আওতায় ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন দেশের তরুণ উদ্যোক্তারা, যার মধ্যে ১০ লাখ টাকা ব্যাংক ঋণ ও ১০ লাখ টাকা অনুদান হিসেবে গণ্য হবে।

আগামী ১ নভেম্বর থেকে ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হবে। এর আগে, প্রাথমিক পর্যায়ে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করা এবং তাদের অর্থায়নের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে আট বিভাগের আটটি জেলা– মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার ৬৪টি উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন তরুণ উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে নেত্রকোণায়। জেলাটিতে আবেদন জমা পড়েছে ৫ হাজার ৩৫১টি। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

প্রাথমিক পর্যায়ের আট জেলা বাদে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর ০৫-এর মাধ্যমে জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালাটি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাচ্ছে।

তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়িয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে ব্যবসা শুরুতে সহায়তা দিতে নতুন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে ব্যাংক ঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা থাকবে অনুদান হিসেবে।

এ কর্মসূচিতে আবেদন করতে হলে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আবেদনকারীকে যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিজের ব্যবসা করার পরিকল্পনা বা ভালো কোনো ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। অর্থাৎ, আগে থেকেই ব্যবসা থাকতে হবে এমন কোনো শর্ত নেই।

তবে, যারা আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসার জন্য ঋণ নিয়েছেন, ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন অথবা সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করছেন, তারা এ সুবিধা পাবেন না।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি

ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর

আপডেট সময় ১০:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন শুরু হচ্ছে দেশের ৫৬ জেলায়। এ কর্মসূচির আওতায় ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন দেশের তরুণ উদ্যোক্তারা, যার মধ্যে ১০ লাখ টাকা ব্যাংক ঋণ ও ১০ লাখ টাকা অনুদান হিসেবে গণ্য হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন