রাজধানীর শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে শান্তিনগর পুলিশ বক্সের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।
দুই থানার সীমানাসংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটায় উভয় থানার পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ সংগ্রহ করে রাখা হয়।
পুলিশ জানায়, ঘটনাটি যে থানার আওতাধীন এলাকায় ঘটেছে, সেই থানার তত্ত্বাবধানে বিস্তারিত তদন্ত করা হবে।
আরও পড়ুন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮১
ককটেল বিস্ফোরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া।
অনলাইন ডেস্ক : 



























